রিটার্ন ও রিফান্ড পলিসি

আমরা চাই আপনি Arihshop.com থেকে কেনাকাটা করে সম্পূর্ণ সন্তুষ্ট থাকুন। কোনো কারণে পণ্যে সমস্যা থাকলে নিচের শর্ত অনুযায়ী রিটার্ন বা রিফান্ড প্রযোজ্য হবে।

রিটার্ন ও রিফান্ডের শর্তাবলী

১. আনবক্সিং ভিডিও (অবশ্যই প্রয়োজন)

প্যাকেজ গ্রহণের পর খোলার সময় অবশ্যই একটি নিরবচ্ছিন্ন (Uncut) আনবক্সিং ভিডিও ধারণ করতে হবে। ভিডিও প্রমাণ ছাড়া কোনো রিটার্ন বা রিফান্ড দাবি গ্রহণযোগ্য হবে না।

২. ডেলিভারির সময় পণ্য চেক

ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারি ম্যানের উপস্থিতিতেই পণ্যটি চেক করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

৩. অভিযোগ জানানোর সময়সীমা

পণ্য গ্রহণের পর কোনো সমস্যা ধরা পড়লে অবশ্যই ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে। নির্ধারিত সময়ের পরে করা অভিযোগ গ্রহণযোগ্য নাও হতে পারে।

৪. পণ্যের অবস্থা

রিটার্নের ক্ষেত্রে পণ্যটি অবশ্যই অব্যবহৃত, অক্ষত এবং অরিজিনাল প্যাকেজিং/ট্যাগসহ থাকতে হবে।


রিফান্ড প্রসেস

যদি আপনি বিকাশ, নগদ বা অন্য কোনো অনলাইন মাধ্যমে অগ্রিম পেমেন্ট করে থাকেন এবং পণ্যটি ত্রুটিপূর্ণ বা ভুল প্রমাণিত হয় (ভিডিও প্রমাণসহ), তাহলে রিফান্ড রিকোয়েস্ট অনুমোদনের পর ৩-৭ কার্যদিবসের মধ্যে আপনার পেমেন্ট অ্যাকাউন্টে টাকা ফেরত প্রদান করা হবে।


অর্ডার বাতিল নীতিমালা

অর্ডার প্রসেস হওয়ার আগে আপনি চাইলে অর্ডার বাতিল করতে পারবেন। তবে ফেইক অর্ডার প্রতিরোধে আমরা আইপি এবং ডিভাইস তথ্য মনিটর করি। বারবার ভুয়া অর্ডার করলে সংশ্লিষ্ট গ্রাহকের অর্ডার গ্রহণ স্থায়ীভাবে বন্ধ করা হতে পারে।

ধন্যবাদান্তে,
Arihshop.com Team